পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রতিষ্ঠাতা এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর পানি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী জনাব এ কে এম এনামুল হক শামীম এমপি গত ২৮/০৩/২০২৪ ইং তারিখ বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে ১৬৭ জন কর্মচারীর মধ্যে ঈদের পোশাক বিতরণ করেন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রতিষ্ঠাতা এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর পানি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী জনাব এ কে এম এনামুল হক শামীম এমপি গত ২৮/০৩/২০২৪ ইং তারিখ বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে ১৬৭ জন কর্মচারীর মধ্যে ঈদের পোশাক বিতরণ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাষ্টি বোর্ডের সদস্য এবং একাডেমিক ও প্রশাসনিক এ্যাডভাইজার প্রফেসর ড. এম মজিবুর রহমান ও ট্রাষ্টি বোর্ডের সদস্য প্রফেসর ড. নিজামুল হক ভুঁইয়া, জনাব এহসানুল হক রিজন, জনাব মাহাফুজুল হায়দার চৌধুরী রোটন, বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরল আনোয়ার, কোষাধ্যক্ষ প্রফেসর ড. গনেশ চন্দ্র রায়, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, বিভাগীয় সভাপতিবৃন্দ ও কর্মকর্তাবৃন্দ।